শুরুতেই হোঁচট খেল ‘ট্রুথ সোশ্যাল’

২৪ অক্টোবর, ২০২১ ০৯:৩০  
আনুষ্ঠানিক যাত্রার আগেই হোঁচট খেল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’। ‘সফটওয়্যার ফ্রিডম কনসার্ভেন্সি’ (এসএফসি) জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ট্রুথ সোশালের পরীক্ষামূলক সংস্করণ আনার মধ্য দিয়ে লাইসেন্সিং চুক্তি লঙ্ঘন করেছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। বিকেন্দ্রীকৃত সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির সফটওয়্যার মাস্টোডনের সঙ্গে প্রতারণা করেছেন ট্রাম্প। তবে লাইসেন্সের শর্তাবলি মানার জন্য ৩০ দিন সময় পাবে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। এক ব্লগ পোস্টে এসএফসি লিখেছে, “লাইসেন্সটি পরিষ্কারভাবেই সবাইকে সমান হিসেবে বিবেচনা করে। এমনকি যাদের আমরা পছন্দ করি না, তাদেরকেও। কিন্তু, তাদেরকেও অন্য সবার উপর প্রয়োগ হয় এমন কপিলেফট লাইসেন্সের নিয়ম অবশ্যই মেনে চলতে হয়। তাই যারা পরীক্ষার দিন সাইটে প্রবেশ করেছে, তাদের জন্য ট্রুথ সোশালকে “তাৎক্ষণিকভাবে” সোর্স কোড উন্মুক্ত করে দিতে হবে। এটি না মানলে মামলার সম্মুখীন হবে টিএমটিজি।